০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কলেজপড়ুয়া ছাত্রী হেরোইনসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অভিযান চালিয়ে হেরোইনসহ স্বর্ণা আক্তার নামে অনার্সপড়ুয়া এক ছাত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

বুধবার (৩০ জুন) বিকেলে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগ ছাওয়ালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে আগ ছাওয়ারী গ্রামের কাছিম উদ্দিনের মেয়ে।

র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বাদী হয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে স্বর্ণার বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্বর্ণা তার বাবা কাছিম উদ্দিন ও মা বিমলা বেগম আগ ছাওয়ালী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাবা কাছিম উদ্দিন মাদক মামলায় জেলে। মা বিমলা বেগম অন্য আরেকটি মাদক মামলায় পলাতক আসামি। স্বর্ণা দীর্ঘদিন ধরে এলাকায় উঠতি বয়সী ছেলেমেয়েদের মাদক সেবনে উৎসাহ জোগাতেন। এছাড়া শিশুদের দিয়ে মাদক বিক্রি করেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাকে (স্বর্ণাকে) যৌন হয়রানি, ইভটিজিংসহ নানা ধরনের অভিযোগ তোলেন। এ ভয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ বন্ধ রাখেন বলে জানা গেছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‍্যাব-১২ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণাকে ২৮ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।

মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, স্বর্ণা ভয়ঙ্কর তরুণী। সে গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘুরে মাদক বিক্রি করে। তার বাবা-মাও মাদক বিক্রেতা। তাদের শাস্তি হওয়া দরকার।

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শাজাহান খান জানান, স্বর্ণা অনার্সের ছাত্রী বলে পরিচয় দিয়েছেন। সকালে মির্জাপুর থানায় মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি