১০:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আশ্রম থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

মাগুরা সদরের নিতাই গৌর গোপাল আশ্রম থেকে পবিত্র মাহে রমজান উলপক্ষে অর্ধশতাধিক মুসলমান পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী এলাকার বাসিন্দা নন্দ দুলাল দত্ত তাঁর নিজ উদ্যোগে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আশ্রম থেকে মুসলমানদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করাকে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন বলে মনে করেন স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা জানান, বাংলাদেশে অহংকার করার মতো অনেক কিছুর মধ্যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি উল্লেখযোগ্য।

নন্দ দুলাল দত্ত জানান, লকডাউনের কর্মহীন হয়ে এলাকার অনেক দরিদ্র মুসলমান খাদ্যভাবে রয়েছেন।এই খাদ্যভাবের মধ্যেও তারা পবিত্র রমজান মাসের রোজা রাখছেন।সেইসব দরিদ্র মুসলমানের কথা চিন্তা করে তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে আশ্রম থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তাঁর দেয়া ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি মিনিকেটস চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবন, একটি সাবান, আধা কেজি মুড়ি, আধা কেজি ছোলা, ২ কেজি আলু ও বেগুন, আধা কেজি বেশন। 

এর আগে গত ১৩ এপ্রিল তিনি ওই এলাকার ১৪০ হিন্দু পরিবারে খাদ্যসহায়তা দেন। কিন্ত পবিত্র রমজান মাসের কথা চিন্তা করে সোমবার ৫৭ পরিবারে মধ্যে ৫৪টি মুসলমান পরিবারে ইফতার ও খাদ্যসহায়তা দেন। ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণকালে তাকে সহায়তা করেন পিটুল দও, সনজিত দও, গোবিন্দ রুদ্র, শ্যামল সিকদার, হাসি রানী প্রমুখ।  

এদিকে আশ্রম থেকে নন্দ দুলাল দত্ত মুসলমান পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করায় একে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধন হিসেবে উল্লেখ করেছেন ওই এলাকার বাসিন্দা ছবেদ আলী, আজম খান, আবদুর রাজ্জাক মোল্যা, কালাম হোসেন, সৈয়দ আলী মো্ল্যা, নজির হোসেন প্রমুখ। তারা বলেন, বাংলাদেশের অহংকার করার মতো অনেক কিছুর মধ্যে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি উল্লেখযোগ্য। একই কথা জানান নিতাই গৌর গোপাল আশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময়া নন্দ দাসও।

নন্দ দুলাল দত্তের ছেলে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত জানান, তাদের পরিবারের পক্ষ থেকে এলাকার দরিদ্র মুসলমান পরিবারের খাদ্য সহায়তা দেয়া অব্যহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি