১২:০৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরকীয়ার স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক হালিমের সহযোগীতায় স্বামী চাঁন মিয়াকে হত্যা করেছে স্ত্রী রাজিয়া বেগম। পরে স্ত্রীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ সকালে বাড়ির পাশে সেপটিক ট্যাংকি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বাঁশি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত চাঁন মিয়া ঐ এলাকার মনতাজ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া ও পরকীয়া প্রেমিক হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলো চান মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। গেলো রাতে নিহতের স্ত্রী রাজিয়াকে সন্দেহ হলে পরিবারের লোকজনের চাপের মুখে স্বামী চাঁন মিয়াকে হত্যার পর মরদেহ সেফটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি স্বীকার করে। পরে আজ সকালে পুলিশকে খবর দেয়া হলে সেফটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। 

কালিহাতী থানার (ওসি) তদন্ত রাহেদুল ইসলাম জানিয়েছেন, সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়ার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও পরকীয়া প্রেমিক হালিমকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি