০৬:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল‌ জেনা‌রেল হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসা ব্যাহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে দুই‌দিন ধ‌রে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসাসেবা ব্যাহত হ‌য়ে‌ছে। এতে পা‌নির অভাবে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছে রোগীরা। 

ত‌বে হাসপাতাল কর্তৃপ‌ক্ষের দাবী, পৌরসভার পা‌নি সরবরা‌হের পাইপ নষ্ট হওয়ায় এমন ভোগা‌ন্তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

জানা গে‌ছে, টাঙ্গাইল পৌরসভা কর্তৃক পা‌নি সরবরাহকৃত পাইপ লাইন নষ্ট হওয়ায় রোববার (২২ মার্চ) থে‌কে হাসপাতা‌লের অপা‌রেশন বিভাগ (ও‌টি ) ও সাধারন ওয়ার্ডগু‌লো‌তে পা‌নি সরবরাহ বন্ধ হ‌য়ে যায়। পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় পরব‌র্তিতে বাই‌রে থে‌কে বাল‌তি‌যোগ পা‌নি এ‌নে অপা‌রেশন কর‌তে হ‌চ্ছে চি‌কিৎসক‌দের। এছাড়া রোগী‌দেরও বাই‌রে থে‌কে পা‌নি আন‌তে হ‌চ্ছে। 

হা‌মিদা বেগম হাসপাতা‌লের ৭নং ওয়া‌র্ডে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নি‌চ্ছেন।  হা‌মিদা বেগম ব‌লেন, দুই‌দিন হল হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ। এ‌তে চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। এ‌তে পয়‌নিষ্কাশনসহ খাবার পা‌নির সংকট তৈ‌রি হ‌য়ে‌ছে। 

ঘাটাইল থে‌কে আসা ছা‌বিনা বেগম ব‌লেন, চরম কষ্ট হ‌চ্ছে পা‌নি না থাকায়। বাই‌রে যাওয়া যা‌চ্ছে না।  

জেনা‌রেল ‌হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসা রোগীরা জানান, হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। ফ‌লে হাসপাতা‌লের টয়‌লে‌টে প্রস্রাব পায়খানা করা যা‌চ্ছে না।

হাসপাতা‌লের আয়া সা‌লেহা খাতুন ব‌লেন, হাসপাতা‌লে ওয়া‌র্ডে পা‌নি সরবরাহ না থাকায় টয়‌লেটের ভিতর টিস্যুর স্তুবের তৈ‌রি হ‌য়ে‌ছে। এ‌তে রোগী ও অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসা ব্যহত হ‌চ্ছে।

টাঙ্গাইলের গণপূর্ত বিভা‌গের (‌পিড‌ব্লিউ‌ডি ) নির্বাহী প্রকৌশলী আল আ‌মিন মোহাম্মদ নুরুল ইসলাম ব‌লেন, পৌরসভার পাইপ লাই‌ন নষ্ট হওয়ার ফ‌লে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। খুব দ্রুতই ‌বিকল্প পদ্ধ‌তি‌তে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ শুরু হ‌বে। 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা: খন্দকার সা‌দিকুর রহমান ব‌লেন, রোববার সন্ধ্যায় জান‌তে পে‌রে‌ছি হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। এ‌তে অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসা সেবা ব্যাহত হ‌য়ে‌ছে।  বাই‌রে থে‌তে বাল‌তি যো‌গে পা‌নি এ‌নে ও‌টি‌তে কাজ কর‌তে হ‌চ্ছে। পৌরসভার পানি সরবরা‌হের পাইপটি নষ্ট হওয়ায় এমন দূ‌র্ভো‌গের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌বিষ‌য়ে পৌরসভা কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। পাশাপা‌শি বিকল্পভা‌বে পা‌নি সরবরাহ কর‌তে গণপূর্ত বিভাগ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি