০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুচিত্রার শিক্ষা খরচের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া সাহাপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী সুচিত্রা রাণীর পাশে দাড়ালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

মঙ্গলবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে তিনি সুচিত্রার শিক্ষার পুরো খরচ বহনের ঘোষণা দেন।

জেলা প্রশাসককে সুচিত্রা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গত মে মাসে তার বাবার অকাল প্রয়ান ঘটে। এজন্য তার স্বপ্ন জীবনে কার্ডিওলজি নিয়ে সে উচ্চশিক্ষা গ্রহন করবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ^াস, সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রেজা মাসুম প্রধান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, শিক্ষার্থী সুচিত্রা রাণী, তার মা মুক্তি রাণীসহ স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক সুচিত্রাকে শিক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন। তিনি সুচিত্রার পড়ালেখার সমগ্র ব্যয় বহনের প্রতিশ্রিুতি দেন। 

উল্লেখ্য, পিতৃহারা সুচিত্রা দের বাড়ি ভিটা ছাড়া কোন জমি নেই। মা মুক্তি রাণীর ছোট একটি পোল্ট্রি খামার আয় রোজগারের একমাত্র উৎস। তা দিয়ে কোনভাবে খাবার জুটলেও মেডিকেলে পড়ার খরচ নিয়ে দুর্ভাবনায় ছিলেন মা মুক্তিরাণী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি