০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর পৌর নির্বাচনে জনগণ নির্বাচিত হয়েছে : নব-নির্বাচিত মেয়র'

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

গত ৩০ জানুয়ারি মধুপুর পৌর নির্বাচনে মধুপুর পৌরবাসী নির্বাচিত হয়েছে। সাধারণ মানুষ তাদের চাওয়া-পাওয়াকে পূরণ করেছে। এ জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা যেন এ পৌরসভা থেকে সকাল সুযোগ-সুবিধা পায় সে জন্য কাজ করে যাবো।

বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খানকে পৌর পরিষদেও সকল দায়িত্ব ভার বুঝিয়ে দেন সাবেক মেয়র মাসুদ পারভেজ। দায়িত্ব গ্রহণকালে পৌর ভবনে মধুপর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সকলের উপস্থিতে এসব কথা বলেন।

মেয়র বলেন, বিগত দিনগুলোতে পৌরসভায় কি ধরনের কাজ করা হয়েছে সেটা বড় কথা নয়। আমি বর্তমান দিনগুলোতে এ পৌর সভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে পৌরবাসী তথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পৌরবাসীকে পরিচ্ছন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। এ জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাকে সব সময় সঠিক পরামর্শ দিবেন। যদি কোন কাজে ভুল হয় তা আমাকে জানাবেন। এটা আপনাদের পৌর সভা। আমি একজন আপনাদের প্রতিনিধি। তিনি বলেন, এ পৌর সভাতে কোনভাবেই মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী করতে দেয়া হবে না। এ পৌর সভাকে আলোকিত ধনবড়ীতে পরিণিত করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী’র সহযোগিতা কামনা করেন।

তিনি সাংবাদিকদের  উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে সব সময় সহযোহিতা করবেন। আপনারা আমার ভুলগুলো তুলে ধরবেন। যেন আমি সংশোধন করে এই প্রথম শ্রেণীর মধুপুর পৌর সভাকে একটি রোল মডেল পৌর সভা হিসাবে সবাইকে উপহার দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর পৌর সভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর পৌর সভার সচিব মনিরুজ্জামান, প্রকৌশলী প্রদীব কুমার দেবনাথ, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, খন্দকার আব্দুল আলীম, ছানাউল্ল্যাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা আ: বারী, কজারভেন্সি ইন্সপেক্টর কামরুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা ইয়াসমিন ছনিয়া ও নব-নির্বাচিত সকল কাউন্সিলরগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি