১০:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

নাগরপুরে সকল মসজিদের ইমামদের সাথে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

শনিবার (২৩ মার্চ) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুর ইমাম সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্ধানী লাইফ ইনসুরেন্সের পরিচালক মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোস্তাক আহম্মেদ, নাগরপুর থানা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনছারি, নাগরপুর উপজেলার ইমাম সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও. মো. ইব্রাহিম খান। দোয়া পরিচালনা করেন তেবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আ. মালেক ।  এসময় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমাম কে নগদ অর্থ প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি