১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের উদ্যোগে নাগরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে নাগরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ উপজেলার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। সকালে নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। আর নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবি যৌক্তিক উল্লেখ করে বলেন, দলে দলে বিভক্ত না হয়ে ও অন্যের সাথে নিজেদের বেতন বৈষম্যের তুলনা না করে আন্দোলন চালিয়ে যান এবং আপনাদের দাবিগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের দাবি পৌঁছালে তিনি তা পূরণ করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজন চন্দ্র দাস। তিনি বলেন, আপনারা আমাদের আন্দোলনের সাথে থাকেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি পৌঁছে দেবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

মো.দোলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বে-সরকারি শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, নাগরপুর কেন্দ্রীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনসারী, অগ্নিবীনা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শামসুজ্জামান খান মিরন, মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো.সিরাজুল ইসলাম, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান, সহবতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, বেতন স্কেল পরিবর্তন, পেনশন সহ নানাবিধ দাবী নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে বাংলাদেশ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি