০৮:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেশে ট্যাক্স দেয় না ৪ কোটি মানুষ-অর্থমন্ত্রী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কর দেওয়ার উপযুক্ত দেশের চার কোটি মানুষ ট্যাক্স দেয় না। যদি এই চার কোটি মানুষ ট্যাক্স দিতো তাহলে ট্যাক্স রেট বা করহার ১৫-২০ শতাংশে নামিয়ে নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই দুর্নীতি রয়েছে। টাকা-পয়সার প্রচলন যখন থেকে শুরু হয়েছে, ঠিক তখন থেকেই দুর্নীতিও শুরু হয়েছে। তবে দেশের অর্থনীতিতে চিহ্নিত দুর্নীতির জায়গাগুলো থেকে আমরা দুর্নীতি রিমোভ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, শ্রী মতি সাহা ও কুমুদিনী পরিবারের সদস্যসহ টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন প্রমুখ।

মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী মেডিকেল কলেজ ও পাঠাগার পরিদর্শন করেন। এরপর তিনি ভারতেশ্বরী হোমসে আয়োজিত রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি