১০:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশি বাধার মুখে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | | ৯২২
, টাঙ্গাইল :

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে পন্ড হয়ে গেছে।

মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সমবেত হতে থাকে।

পরে সেখান থেকে একটি মিছিল বের করতে চাইলে পথিমধ্যে বাধাদেয় পুলিশ। বাধার সম্মুখিন হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক শাহীন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারন সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমূখ।

এছাড়াও স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, যুবদলসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি