১০:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী রুবেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ ফেব্রুয়ারী ২০১৭ | | ১১২০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধূ বন্যা হত্যা মামলার প্রধান আসামী দেবর মোঃ রুবেল মিয়া (৩১) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর উপজেলার তারাগই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে গৃহবধূ বন্যাকে তার বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে দেবর রুবেল। তারপর থেকেই সে পলাতক ছিল। পুলিশ তাকে শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হান্নান জানান, বন্যা খাতুন (২৯) ঘাটাইল উপজেলার আন্দিপুর গ্রামের মোমিন আকন্দের মেয়ে। বার বছর আগে ময়মনসিংহ সদরের কাঠগোল্লা তারগাই গ্রামের রবিউল ইসলাম (৩৩) এর সাথে তার বিয়ে হয়।

বন্যার দেবর রুবেল মিয়া বখাটে এবং নেশাগ্রস্থ। সে মাঝে মধ্যেই তার ভাবী বন্যাকে কুপ্রস্তাব দিত। এ অবস্থায় তার শ্বশূর বাড়ির লোকজন সম্প্রতি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেবর রুবেলকে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠায়।

জেল থেকে বের হয়েই রুবেল বন্যাকে হত্যার সুযোগ খুজঁতে থাকে। এ অবস্থায় গত ৪ জুলাই রাতে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা সদরের আলিফ নামে তার এক ভাগ্নে বন্যার বাবার বাড়ি ঘাটাইলের আন্দিপুর নিয়ে আসে। এ সময় রুবেল কৌশলে দুরে অবস্থান করে। রাত সাড়ে আটটার দিকে বন্যার ভাগ্নে আলিফকে নিয়ে বাড়ির অদুরে দোকানের দিকে গেলে রুবেল ও আলিফসহ আরো ৪/৫জন পূর্ব পরিকল্পিতভাবে বন্যাকে গলা কেটে জবাই করে এবং সারা শরীর কুপিয়ে জখম করে পতিত জমিতে ফেলে পালিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি