১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিইসির দেখা পেলেন না মওলানা ভাসানীর মেয়ে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে এসেছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। কিন্তু সিইসির দেখা পাননি তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার (সিইসি) একান্ত সচিবের কাছে দুটি অভিযোগের কপি জমা দেন মাহমুদা খানম ভাসানী।

টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মো. মাহমুদুল হক। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ওই পৌরসভায় ভোটগ্রহণ হবে।

সেখানকার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত দুটি অভিযোগ সিইসির দফতরে জমা দেন মাহমুদা খানম ভাসানী। সেখানে তারা উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্ট অডিও রেকর্ড, স্থিরচিত্র ও বিভিন্ন অভিযোগের কপি যুক্ত করা হয়েছে।

অভিযোগপত্র জমা দেয়ার পর মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, ‘আমরা আসছিলাম তার (সিইসির) সঙ্গে দেখা করতে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম। সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব।’

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে মওলানা ভাসানীর যে অবদান, সেসব বিবেচনা করে হলেও সিইসির দেখা করা উচিত ছিল।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি