১১:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬

সখীপুরে প্রার্থী মা ছেলে!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ২৫৯
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা ও ছেলে ভোট যুদ্ধে নেমেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে মা ফজিলাতুন্নেছা ও ছেলে হাফিজুর রহমান চৌধুরী পলাশের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মা ও ছেলের নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মাঝে আলোচনার ঝর বইছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নে (সংরক্ষিত-১, ২ ও ৩ নং ওয়ার্ড) নারী সদস্য পদে সাবেক ইউপি সদস্য ফজিলাতুন্নেছা তাঁর মনোনয়নপত্র জমা দেন। অপর দিকে যাদবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছেলে ব্যবসায়ী হাফিজুর রহমান চৌধুরী পলাশ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, যাচাই-বাচাইয়ে মা ও ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

পূর্বে মা-ছেলে এক ইউনিয়নের বাসিন্দা থাকলেও ইউনিয়ন ভাগ হওয়ায় মা বহুরিয়া ইউনিয়নে ছেলে যাদবপুর ইউনিয়নে ভোট যুদ্ধে নেমেছেন।

মা ও ছেলের নির্বাচনী মাঠে ভোট প্রার্থনায় ভোটারদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি