০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারি নিয়ম তোয়াক্কা না করে কালিহাতীতে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক

মনির হোসেন,কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। কৃষকদের অভাবে সুযোগ নিচ্ছে দালাল চক্র এবং বিক্রীত মাটি যাচ্ছে ইটভাটায়।

তাই অবৈধভাবে আবাদি জমির মাটি বিক্রির মহোৎসব চলছে নাগবাড়ী ইউনিয়নে। উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুরে আলম ও একই গ্রামের খালেক নিজের ইচ্ছামতো কোনো ধরনের নিয়মনীতি না মেনে ফসলি জমির মাটি বিক্রির ব্যস্ত হয়ে পড়েছে।

ফলে কমে যাচ্ছে ফসলি জমি, পাশাপাশি মাটি কাটার ভেকু দিয়ে মাটি বিক্রিতে পার্শ্ববর্তী জমিগুলো হারিয়ে ফেলছে উর্বরতা ও সৃষ্টি হচ্ছে বিভিন্ন ফসল আবাদে প্রতিবন্ধকতা। উপজেলা নাগবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ও নদীর পাড় এলাকায় দেখা যায় এমন চিত্র।

সরেজমিন দেখা যায়, নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া  জমির উপরিভাগের মাটি বিক্রির কারণে আবাদি জমি সঙ্কুচিত হয়ে পড়ছে এবং শস্য উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে এসব জমিতে।

একাধিক কৃষক জানান, এভাবে মাটি বিক্রি অবৈধ কিন্তু কার কাছে নালিশ দেবো, কে শুনবে আমাদের কথা যারা মাটি কিনে নিয়ে যাচ্ছে তারা ক্ষমতাসীন দলের লোক। নিরুপায় হয়ে কৃষকরা মাটি বিক্রি করে দিচ্ছে।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান বলেন, ওই এলাকা থেকে কয়েকজন এই বিষয়টি জানালে নাগবাড়ী ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, ফসলি জমির মাটি কাটা বন্ধ করার জন্য গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি