০৭:৫২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে এস.এস.সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

সাব্বির আহমেদ হৃদয় | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭ | | ২০৫৪
, টাঙ্গাইল :

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শুরু হওয়া পরীক্ষায় টাঙ্গাইলের ৩৩ টি কেন্দ্রে এস এস সি, ১৫ টিতে দাখিল (মাদ্রাসা) এবং ২২ টিতে ভোকেশনাল এর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে।

পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্ন পত্র কমন পড়ায় তারা স্বাচ্ছন্দভাবে লিখতে পেরেছে। এতে তারা খুশি।

সন্তানরা যাতে করে ভালভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে সে জন্য অভিভাবকদেরও চিন্তার শেষ নেই। আর তাই পরীক্ষা শুরু হওয়ার সময় থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্রের সামনে অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সে জন্য প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এস এস সি পরীক্ষায় মোট ৩৫২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫১৮৬ জন এবং অনুপস্থিত ৬৫ জন। দাখিল (মাদ্রাসা) পরীক্ষায় ৫১৬৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫০৮৮ জন এবং অনুপস্থিত ৮০ জন। এসএসসি (ভোকেশনাল) ৩৪২৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৪০৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২২ জন। অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ায় গোপালপুরে ১ জনকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি