১০:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা প্রতিরোধে জানুন হাত ধোয়ার কৌশল

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

চীনের সীমানা পেরিয়ে ৭০ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ত্রাহি ত্রাহি রব পড়ে গেছে বিশ্বজুড়ে। কিন্তু কীভাবে রুখবেন এই মরণ রোগকে? এ নিয়েই কিছু টোটকা থাকছে এ প্রতিবেদনে। 

কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরুনো ছিটেফোঁটা থেকেই ছড়ায় এই ভাইরাস। আক্রান্তের মুখ থেকে সেই ছিটে যদি হাতে এসে লাগে, তারপর সেই হাত যারই মুখ, নাক, চোখের সংস্পর্শে আসবে, তারই সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজেকে কিভাবে রক্ষা করবেন?

করোনা প্রতিরোধে সবার আগে মাথায় রাখতে হবে হাত ধোয়ার বিষয়টিকে। বেসিক পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে। এ ছাড়াও যাদের ঠাণ্ডা লেগেছে, হাঁচি-কাশি হচ্ছে, তাদের থেকে দূরে থাকা, মাস্ক পরা এগুলো তো থাকছেই।

হাত ধোয়া বনাম হ্যান্ড স্যানিটাইজার

বিশেষজ্ঞরা বলছেন, হাত না-ধুয়ে শুধু স্যানিটাইজার ব্যবহার করলেই হাত থেকে সব ভাইরাস ও ব্যাকটিরিয়া তাড়ানো যায় না। তাই যখন হাত ধোয়ার জন্য আপনার কাছে একেবারেই জল নেই, শুধুমাত্র তখনই শুধুমাত্র স্যানিটাইজার ব্যবহার করুন। একইসঙ্গে, হাত সাবান দিয়ে ধুলেই যে আপনার হাতের সব জীবাণু উধাও হয়ে যাবে, তাও সঠিক নয়। তাহলে কী করবেন? দেখে নেওয়া যাক, ভাইরাস হাত থেকে দূর করতে হলে কী উপায়ে হাত ধুতে হবে।

হাত ধোয়ার সঠিক নিয়ম

১. পরিষ্কার রানিং ওয়াটারে হাতটা প্রথমে ভিজিয়ে নিন। এ বার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

২. সাবানের সাহায্যে হাতে-আঙুলে ফ্যানা তৈরি করুন।

৩. খেয়াল রাখবেন, ফ্যানা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নিচ পর্যন্ত পৌঁছায়।

৪. অন্তত ২০ সেকেন্ড দুটো হাত ঘষাটা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলি ওঠে যায়।

৫. কতক্ষণ ধরে হাত ধোবেন? এক কাজ করুন। হাত ধোয়ার সময় হ্যাপি বার্থ ডে গানটা দুবার গান। সেই সময় ধরেই হাত ধুতে হবে।

৬. হাত ঘষে ধোয়া শেষ হলে ফের পরিষ্কার রানিং পানিতে হাত ধুয়ে ফেলুন।

৭. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার তোয়ালে নিয়ে হাতটা মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন।

এসব নিয়ম মেনে চলুন সুস্থ থাকুন। সতর্ক থাকুন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি