০৬:৩৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে, বক্তব্য দেওয়ার প্রতিবাদে ও জামাত - বিএনপি সহ সন্ত্রাসের বিরুদ্ধে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ-মিছিল সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা আওয়ামীলীগ। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

এরআগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে নানা শ্লোগানে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। 

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদা, রওশন খান আইয়ুব,  উপজেলা আ'লীগের সাবেক সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, থানা ছাত্রলীগ আহবায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি