০৮:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মডার্ন ডক্টরস হাসপাতালে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রোগী মৃত্যুর ঘটনাটি ঘটে। 

রোগীর স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার সময় টাঙ্গাইল সখীপুরের মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী নিয়ে আসেন স্বজনরা। দুপুর ২ টার দিকে ব্যথা উঠলে অপারেশনের জন্য ওটি প্রস্তুত করেন ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়। মৃত্যুর খবরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুর চালায়।

তবে এ নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ, এটি একটি হত্যা, অভিযুক্ত ডাক্তারের বিচার চাই। এভাবে যেন আর কোন মানুষ মারা না যায়।

রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন মডার্ন ডক্টরস হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন।

তবে প্রসূতি মৃত্যুর বিষয়ে কোন বক্তব্য দেননি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.শাহিনুর রহমান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, প্রসূতি মৃত্যু ও ভাংচুরের তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত মৃত প্রসূতির স্বজনদের স্বাভাবিক করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক যান। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মৃত প্রসূতিসহ নবজাতককে বাড়িতে নিয়ে যানস্বজনরা। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে গ্রহণ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, প্রসূতি মৃত্যু ও ভাংচুরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা নন-মেডিকেল হওয়ায় মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারছিনা। এ কারণে স্বজনদের তদন্ত করে মৃত্যুর রহস্য উৎঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়। পরে নিহতের পরিবার নবজাতক ও মৃত প্রসূতির লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় স্বজনরা থানায় মামলা করতে চাইলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলেও জানান তিনি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি