০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল বঙ্গবন্ধু সেনানিবাসে অবস্থান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ দল টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এসে পৌঁছেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বগুড়া সেনানিবাস থেকে ৭৪ কিলোমিটার সাইক্লিং করে বিকেলে বঙ্গবন্ধু সেনানিবাসে আসে। বঙ্গবন্ধু সেনানিবাসে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনানিবাসের ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণের ফেরদৌসি ক্যাসানী, বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। 

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল বঙ্গবন্ধু সেনানিবাসে একদিন দুই রাত যাপন করে তারা বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের উদ্দেস্যে যাত্রা শুরু করবে।

সাইক্লিং এক্সপেডিশন দলনেতা মেজর আব্দুল্লাহ আসিফ মাহমুদ জানান, গত ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করে। মঙ্গলবার পর্যন্ত ৬ষ্ঠ দিনে ৫২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাঙ্গালের বঙ্গবন্ধু সেনানিবাসে আসে। একদিনে তারা সর্বোচ্চ ১২১ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন এর সমাপনী অনুষ্ঠান কক্সবাজারের জলতরঙ্গে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি