১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফাঁসিতে ঝুলে পোল্টি শ্রমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ | | ২১২৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে রাইসুল ইসলাম (১৬) নামের এক মুরগির লেয়ারের শ্রমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে রাইসুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের মুরগির লেয়ারে কাজ নেন। প্রতিদিনের মতো সে বৃহস্পতিবার ভোরে ওঠে লেয়ারে মুরগিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় লেয়ারের মালিক নুরুল ইসলাম এসে অনেক ডাকা ডাকি করে। এসময় ভেতর থেকে দরজা না খোলায় দরজার নীচ দিয়ে রাইসুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখার জন্য লাশ ময়না তদন্তের জন্যে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি