১০:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অলোয়ায় ধর্ষন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১৬ নংবিটের (ওয়ার্ড নং: ০৭, ০৮ ও ০৯) 'ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড' প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় টাঙ্গাইল শহরস্ত অলোয়া আমতলায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন।

এসময় টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজ্জাক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ১৬ নং বিটের এস.আই শাহাদৎ, এ.এস.আই আশরাফসহ ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন বলেন, নারী ধর্ষন ও নির্যাতন রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকে। নারী-পুরুষ বৈষম্য দুর করতে হবে, নিয়মিত নিজ সন্তানের খোঁজ-খবর নিতে হবে, সমাজের চিহ্নিত অপরাধীদের সনাক্ত করতে হবে ও সমাজের সকলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দরিদ্র মানুষদের সেবা দেয়া ও ছোট সমস্যাগুলো সমাধান করাই বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি