০৯:০০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুজিব বর্ষের উপহার : সরকারী খাস জমি পেল ১০০৪ জন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মুজিববর্ষের উপহার হিসেবে ৫টি গ্রামকে ভূমিহীন মুক্ত ঘোষণা করে ১০০৪ জন ভূমিহীনের মাঝে খাস জমি বন্দ্যোবস্ত দিয়ে তার দলিল হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার এ উপলক্ষে উপজেলার মহেড়া, ছাওয়ালী, জামুর্কী, লতিফপুর ও মির্জাপুর উপজেলা সদরে পৃথক অনুষ্ঠানে ভূমিহীনদের মাঝে এসব দলিল হস্তান্তর করা হয়। 

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দলিল হস্তান্তর করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বজুলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল ও লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

এদিকে মুজিব বর্ষের উপহার হিসেবে খাস জমি বন্দ্যোবস্ত পেয়ে আবেগাপ্লোত হয়ে পড়েন বীরঙ্গনা রবিজান বেওয়া। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনী তাদের গ্রামে আক্রমন করে ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় তিনিসহ আরও কয়েকজন নারীকে তারা পাশবিক নির্যাতন করেন। এ কারণে স্বামী, সংসার, সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। দেশ স্বাধীনের পর কত সরকার  এলো গেল কেউ তার খোঁজ নেয়নি। 

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ভাতার ব্যবস্থা করেছেন। আজকে নিজের নামে বাড়ির জন্য জমি দিলেন। এখন সবাই আমাকে সম্মানের চোখে দেখে। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করেন। 
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, মুজিববর্ষ মাথায় রেখে আমরা সরেজমিনে গিয়ে প্রকৃত ভূমিহীনদের খুঁজে উপজেলার গোড়াকী, লক্ষিন্দা, জগতভাররা, চৌবাড়িয়া ও চান্দুলিয়া এই ৫টি গ্রামের শতভাগ ভূমিহীনকে খাস জমি বন্দ্যোবস্ত দিয়েছি। সব মিলে ১০০৪ জন ভূমিহীনকে চিহ্নিত করে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি