০৫:৪৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হরতালে প্রভাব নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ২৯২
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে টাঙ্গাইলের জনজীবনে কোন প্রভাব পড়েনি। হরতাল ঢেকে হরতালকারীরা মাঠে নেই। এখন পর্যন্ত কোথাও কোন মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। অন্যান্য দিনের মতই স্বাভাবিকভাবে চলছে সকল কার্যক্রম। স্কুল, কলেজ, মাদ্রাসা ও অফিস-আদালত চলছে স্বাভাবিকভাবে।

সরেজমিনে টাঙ্গাইল শহরের, নতুন বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, বেবি স্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও স্কুলের কার্যক্রম অন্যান্য দিনের মতো করে চলছে। শহরের প্রতিটি দোকানপাট খোলা রয়েছে। স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে।

এছাড়া জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন এবং ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচল করছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের গাড়িও টহল দিতে দেখা গেছে।

হরতালেও শহরের রাস্তাগুলোতে যানবাহনের ভিড় পড়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি