০৬:৫৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষকদের ধানের নায্যমূল্য দিতে না পারায় ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষকদের উৎপাদিত ধানের নায্যমুল্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেন, আগামী বছর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। সোমবার (৫ আগষ্ট) টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ড.আব্দুর রাজ্জাক বলেন, বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। ক্ষতি কাটিয়ে নিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্থরা যে পর্যন্ত ক্ষতি পুষিয়ে উঠতে না পারবেন ততদিন পর্যন্ত তাদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন, বেগম জিয়া এতিমের টাকা চুরি ও আত্মস্যাত করায় আদালত তাকে সাজা দিয়েছে। তাকে যদি জেল থেকে বের হতেই হয় তাহলে উচ্চ আদালত থেকে তাকে জামিনে মুক্ত হতে হবে। আন্দোলন করে বিএনপি অতীতেও সফল হয়নি এবার হবে না। বেগম জিয়া যদি সত্যিকার অর্থে অসুস্থ্য হোন তাহলে চিকিৎসকের পরামর্শে প্যারোলের মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্থ স্কুল-কলেজ রাস্তা-ঘাট দ্রুত সময়ের মধ্যে মেরামত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে এসেছি। বাংলাদেশে একটি চক্র গুজব ছড়াচ্ছে। এরআগেও সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। গুজবে কেউ কান দিবেন না। ভূঞাপুরে যমুনার চরাঞ্চলে ২হাজার জমির উপর ৩-৪ হাজার কোটি টাকা ব্যায়ে অর্থনৈতিক যোন নির্মাণ করা হবে। এতে করে এই অঞ্চলের কেউ আর বেকার থাকবে না। 

পরে কৃষিমন্ত্রী টেপিবাড়ি ভাঙন পরিদর্শন শেষে উপজেলার গাবসারা, নিকরাইল ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ছোট মনির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি