১১:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান ও কার্গো ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে হাতিয়া এলাকায় পিকআপ ভ্যান ও মুরগির বাচ্চা ভর্তি কার্গো ট্রাকের সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত ও হেলপার আহত হয়। সংঘর্ষের পরপরই অন্য একটি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ট্রেন লাইনে উঠে পরায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তেলের বগির সাথে দ্বিতীয় বার সংঘর্ষ হয়। তখন থেকে প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন স্টেশনের সহকারি মাস্টার আব্দুল মান্নান বলেন, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি