০৬:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংসদ অধিবেশনে যোগদানের অনুমতি পাচ্ছেন সাংসদ রানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ | | ৮২২০
, টাঙ্গাইল :

কারাবন্দী সাংসদ আমানুর রহমান খান (রানা) দশম জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি পাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো।

সংবাদে উলে­খ করা হয়েছে, সাংসদ আমানুর একটি খুনের মামলায় সাত মাস ধরে কারাগারে আছেন। ৩০ মে দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে। এটি এ বছরের বাজেট অধিবেশন।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংসদের এ অনুমতি-সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছি।’

আজ বৃহস্পতিবার কারা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান সংসদে যোগদানের অভিপ্রায় ব্যক্ত করে জাতীয় সংসদের স্পিকারের কাছে আবেদন জানান। সংসদ সচিবালয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে আবেদনগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

সাংসদ আমানুর টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তখন থেকে তিনি কারাবন্দী। খুনের মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি