০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় টাঙ্গাইলে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩০ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্যের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) সকালে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুু হয়। নিহত পুলিশ সদস্য সাধন চন্দ্র বর্মন (৪২) গোপালপুর থানায় কনস্টবেল হিসেবে কর্মরত ছিলেন। জেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু।
 
জানা যায়, ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দান করেন সাধন চন্দ্র বর্মন (৪২)। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধামপুর গ্রামে। তার পিতার নাম পুলিশ বিহারী। তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট শাহিনুল ইসলাম ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। 

তারা বলেন, গত ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। প্রথম দিকে তার হালকা জ্বর, সর্দি ও কাশি। পরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। পরে শনিবার তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। লাইফ সার্পোটে থাকা অবস্থাতেই আজ সকালে তার মৃত্যু হয়। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২৪ জন। করোনায় জেলায় মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৭৭৮ জন, আর চিকিসাধীন রয়েছেন ৭০২ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি