০৮:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌর নাগরিকদের ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :


"নাগরিক সেবা থেকে পৌরবাসী বঞ্চিত কেন? স্থানীয় সরকার জবাব চাই এই শ্লোগানে" টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নাগরিকদের ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

গত ৯ ধরে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে, গোপালপুর পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে, ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অপরদিকে গোপালপুর পৌরবাসী চরম ভোগান্তি মুখে পড়েছে, পৌর এলাকার পানি, ময়লার স্তুপ, সড়কের বাতি বন্ধ, জন্ম ও মৃত্যু সনদ, নিতে ভোগান্তির কারণে । 

২২শে জুলাই রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময়, স্থানীয় থানা ব্রিজ চত্বরে গোপালপুর পৌরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন থানা তদন্ত অফিসার মোহাম্মদ কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একাব্বর হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা বাদশা তালুকদার, ছাত্রলীগ নেতা মোহাম্মদ লিটন, সুজন সহ সুশীল সমাজ,পৌরবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার সর্বস্তরের জনগণ। 

গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, জানান পৌরবাসীর ভোগান্তি দুঃখজনক, কিন্তু পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় আন্দোলন করছে, এতেই আমি একাত্ম ঘোষণা করছি । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি