০১:১১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাপা নেতা এনাম জয়নাল আবেদীনের রোগমুক্তি কামনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীনের রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহম্মেদ ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ এই দোয়ার আবেদন জানান।

এনাম জয়নাল আবেদীন গত ১৫ আগস্ট খাদ্যে বিষক্রিয়া, জ্বর ও প্রচন্ড শরীর ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়ার অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে এই নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলীয় নেতাবৃন্দ জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে গত ১৭ আগস্ট এনাম জয়নাল আবেদীন দলের অভ্যন্তরীন কোন্দল নিরসনে টাঙ্গাইল জেলা সফরে আসেন।সেখানে তিনি দিনভর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাতে ঢাকার উত্তরার বাসায় ফেরার পর অসুস্থ্য হয়ে পড়েন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া অধীনে চিকিৎসা নেন।বর্তমানে তিনি জ্বর ও শরীর ব্যথাসহ শারীরিক দুর্বলতায় ভোগছেন।

এনাম জয়নাল আবেদীনের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামে। মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এই ছাত্র নেতা এর আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির  নির্বাহী সদস্য ও যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ বলেন, বর্তমানে নেতা ডাক্তারের অধীনে তার উত্তরার বাসায় থেকে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার প্রার্থনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি