১০:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেবরের বৈঠার আঘাতে ভাবি খুন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে সাজেদা বেগম (৬০) নামে এক ভাবী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায়  উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের  মৃত. শওকত দেওয়ানের স্ত্রী।  এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে সখীপুর থানায় মৃত. আবদুল আলী দেওয়ানের ছেলে ও দেবর হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখীপুর থানায়  হত্যা মামলা করেছেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হন। গত দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে (২ আগস্ট) রোববার সন্ধ্যা ৭ টায় সাজেদা বেগমের মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি