১০:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বন্যা দূর্গত অসহায় ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দপ্তিয়র ও সহবতপুর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকায় সরকারি বরাদ্দের পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল ও শুকনো খাবার বানভাসী এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়।

গত কয়েকদিনে যমুনা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার সহবতপুর ও দপ্তিয়র ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এসব এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষের দূর্দশা বিবেচনা করে সরকার তাদের দিকে সাহয্যের হাত বাড়িয়ে দেন।

সোমবার সকালে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, কামুটিয়া, ছিটকীবাড়ি সহ নদী পাড়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আবুল হাসেম, সদস্য শাহ আলম সিদ্দিক, ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুস ছালাম প্রমূখ।

অপরদিকে সহবতপুর ইউনিয়নের ঘোনাপাড়া, নলসন্ধ্যা, নন্দপাড়া সহ ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সহবতপুর ইউপি চেয়ারম্যান মো.তোফায়েল আহম্মেদ মোল্লা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি