১১:৪২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মৃত ব্যক্তিদের কার্ডে চাল তোলার চেষ্টায় ইউপি সদস্যেকে জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সাত মৃত ব্যক্তির নামে করা কার্ডে চাল উত্তোলনের চেষ্টার দায়ে এক ইউপি সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭ টি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড উদ্ধার করা হয়। জরিমানাদাতা সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন মৃত সাত ব্যক্তির নামে করা খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টা করছিল। এ সময় আমরা তাকে আটক করি। নিয়ম অনুযায়ীকার্ড গুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে সে চাল উত্তোলন ও আত্মসাৎ করে আসছিল। 

এ অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তার মেম্বারশিপ বাতিলের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি