১০:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে পৌর মেয়র ক্রিকেট লিগের উদ্বোধন

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | | ২০৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পৌরসভা প্রতিষ্ঠার বিশতম বছর উদ্যাপন উপলক্ষ্যে লাভা পৌর মেয়র ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুসহ অতিথিবৃন্দ বেলুন ও সাদা পায়রা উড়িয়ে ক্রিকেট লিগের উদ্বোধন করেন।

এ সময় মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক লুলু, বিটিসিএল’র জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদ পারভেজ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা, এলাকার বিশিষ্টজন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনিসহ বিভিন্ন টিমের খেলায়াড়, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাঁকজমক এ আয়োজনকে ঘিরে মধুপুর পৌর শহরকে বিশেষ সাজে সজ্জিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরে মেয়রের নেতৃত্বে বিভিন্ন টিমের খেলোয়াড়, ক্রীড়ামোদি উৎসাহী তরুণদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ১ টি করে ৯টি ও একটি বিশেষ টিম মিলে ১০ টি ক্রিকেট টিম লিগে অংশ নিচ্ছে। প্রত্যেক টিমের খেলোয়াড়গণ সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা।

উদ্বোধনী দিনে পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যে টি ২০ পদ্ধতিতে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ১ নম্বর ওয়ার্ড টিম মাঠে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ২ নম্বর ওয়ার্ড ১৮.২ ওভাওে সব উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। ৯৩ রানে জয় লাভ করে উদ্বোধনী খেলায় ১ নম্বর ওয়ার্ড পয়েন্ট সংগ্রহের খাতা খুলেছে।

মেয়র মাসুদ পারভেজ জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর এবারই প্রথম এমন উদ্যোগ নেয়া হলো। ঐতিহ্যের মধুপুরকে ক্রীড়া ও সংস্কৃতিতে সমৃদ্ধ এবং তরুণদের মধ্যে প্রতিভার সন্ধান করার প্রত্যয়ে এমন আয়োজন করা হয়েছে। মেয়র মাসুদ পারভেজ এ আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি