০১:১৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। অভিযুক্ত বৃদ্ধ চাতুটিয়া পশ্চিম পাড়ার মৃত তমছের শেখের ছেলে আজিজুর রহমান (৬০)। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত এগারোটার দিকে মেয়েটির নানি বাদী হয়ে গোপালপুর থানায় ওই বৃদ্ধকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা গোপালপুর থানার এসআই আসলাম উদ্দিন জানান, ধর্ষণের শিকার মেয়েটি জন্মের পর হতেই তার নানীর কাছে থেকে চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো। বুধবার বিকেলে খেলা করার সময় প্রতিবেশি বৃদ্ধ আজিজুর রহমান চিপস ও নগদ টাকার প্রলোভনে মেয়েটিকে পাকুটিয়া বন্দে একটি ডিপ টিউবলের ছাপড়া ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। 

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই বৃদ্ধকে আসামী করে মামলা নেয়া হয়েছে। দ্রুত আসামী গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি