০৯:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে বজ্রপা‌তে শিক্ষার্থীর মৃত‌্যু,আহত ২

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলের বজ্রপা‌তে শান্তা আক্তার (১৭) না‌মের এক শিক্ষার্থীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সে উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। এঘটনায় আ‌রো দুইজন আহত হ‌য়েছে। আহতরা হ‌লেন, ওই গ্রা‌মের আব্দুল আলীমের ছেলে রাসেল মিয়া (১৬) ও ফরহাদ মল্লিকের মেয়ে ফরিদা আক্তার (১৯)।

সোমবার (১৩ জুলাই) উপ‌জেলার পোড়াবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, বি‌কে‌লের দি‌কে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হয়। এ সময় শান্তা কলা গা‌ছের তৈ‌রি ভেলায় ভাস‌তে ছিল। প‌রে বজ্রপা‌তে শান্তা ঘটনাস্থ‌লেই মারা যায়। এছাড়া পা‌শেই রাসেল জাল উঠা‌তে ছিল। বজ্রপা‌তের শব্দে সে পানির মধ্যে লুটিয়ে পড়ে। অপর‌দি‌কে ফরিদা দাঁড়িয়ে থে‌কে জাল তোলার দৃশ্য দেখছিল। সেও মা‌টি‌তে প‌ড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক শান্তাকে মৃত ঘোষনা করেন। আহত দুইজন‌কে হাসপাতালে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি