১০:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ | | ৫৪
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে রাব্বি (৭) নামে এক প্রতিবন্ধি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রমে এ ঘটনা ঘটে। শিশু রাব্বির বাড়ি গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর গ্রামে। পিতার নাম মো. রিপন মিয়া।

পারিবারিক সূত্র জানান, গত এক সপ্তাহ আগে রাব্বি মায়ের সঙ্গে নানার বাড়ি মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আব্দুল মজিদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সকলের অজান্তে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত বংশাই নদীতে সে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে রশিদ দেওহাটা নামকস্থান থেকে তার মৃত দেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি