১১:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখিল হত্যাকান্ড

জড়িত সন্দেহে আরো একজন আটক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মে ২০১৬ | | ২৫৭
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দার খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান জানান, দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দ্দার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রোববার সকালে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকা থেকে মৃতঃ আবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান বাপ্পি (২৩) কে আটক করা হয়েছে।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আটককৃত বাপ্পির জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান।

এ ঘটনার গ্রেফতারকৃত অপর তিন আসামীর দুই মামলায় ছয়দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরণ করা হয়। আদালত আসামীদের জেলহাজতে প্রেরণ করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এই তিন আসামীর কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মামলার অগ্রগতি স্বার্থে তা গোপন রাখা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ৩০ এপ্রিল গত শনিবার প্রকাশ্যে দিবালোকে গোপালপুর উপজেলার ডুবাইল বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান টেইলার্সের সামনে নিখিল চন্দ্র জোয়ার্দ্দার (৫০)কে খুন করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ওই দিন বিকেলে আন্তর্জাতিক জঙ্গিসংগঠণ ইসলামিক স্টেট (আইএস) সাইট ইন্টিলিজেন্সের ওয়েবসাইটে এ হত্যাকান্ডের দায় স্বীকার করে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে আলমনগর দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মারুফি, উপজেলা জামায়াতের সম্পাদক রফিকুল ইসলাম বাদশা ও বিএনপি কর্মী বীরনলহরা গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র ঝন্টু মিয়াকে গ্রেফতার করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি