০৬:২৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফেসবুক বন্ধুদের মাধ্যমে কর্মহীনদের সহায়তার উদ্যোগ আ’লীগ নেতা লিটনের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এবার নিজের ফেসবুক বন্ধু তালিকায় থাকাদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ আড়াই লাখ টাকা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন প্রবাসী আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ লিটন। 

“অনফঁষ কধষধস অুধফ খরঃড়হ” নামে থাকা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্টাটাস দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে আর্থিক সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।

তাঁর ফেসবুকের ৫শ জন বন্ধুর প্রত্যেককে একজন করে গরীব ও অসহায় মানুষের নাম ঠিকানা ও তার বিকাশ নম্বর ম্যসেঞ্জারে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এভাবে প্রত্যেকে ৫শ টাকা করে নগদ আড়াই লাখ সহায়তা দিবেন তিনি। 

এর আগে গত রমজান মাসে আবুল কালাম আজাদ লিটন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই হাজার কর্মহীন অসহায় পরিবারে ৫শ টাকা করে নগদ দশ লাখ টাকা এবং বিপুল পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আবুল কালাম আজাদ লিটন উপজেলার বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ ছাদুর ছেলে। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

দুই যুগের বেশি সময় ধরে তিনি চীনের প্রাদেশিক শহর হংকংয়ে সপরিবারের বসবাস করে ব্যবসা করছেন। ব্যবসার প্রয়োজনে হংকং থাকলেও কয়েক মাস পরপর দেশে এসে সক্রিয় রাজনীতি ও জনসেবায় অংশ নিয়ে থাকেন।

আবুল কালাম আজাদ লিটন তাঁর ব্যক্তিগত উপার্জনের একটি অংশ দিয়ে এলাকার অসহায় সুস্থ মানুষকে সহায়তা করে থাকেন। পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন। ইতিমধ্যে তিনি মির্জাপুর উপজেলায় গরিবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন। 

বর্তমান সময়ে তিনি হংকংয়ে অবস্থান করলেও করোনার প্রভাবে নিজ উপজেলার কর্মহীন মানুষকে নানা ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন।  

এ ব্যাপারে আবুল কালাম আজাদ লিটন বলেন, প্রবাসে থাকার কারণে ফেসবুক বন্ধুদের মাধ্যমে প্রতি নিয়ত নিজ এলাকা ও দেশের খবরা খবর পেয়ে থাকি। আর ফেসবুক বন্ধুরা প্রতি নিয়ত আমার ভালো কাজে উৎসহ দিয়ে থাকেন। তাই সেইসব বন্ধুদের সম্মার্থে এবার ভিন্নভাবে সহায়তা দেয়া উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি