০৭:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন আনো (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শিশুটির দাদা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।

অভিযুক্ত ভ‍্যান চালক আনোয়ার হোসেন (আনো) ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট কলেজ পাড়ার দরিরামপুর গ্রামের জনৈক হাসান আলীর ছেলে। আনু বর্তমানে মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামের নানা আহাম্মদ আলীর বাড়ির পাশে বসতবাড়ি তৈরি করে থাকেন।

শিশুটির দাদা জানান, গত রোববার দুপুরে তার নাতনীকে ফুঁসলিয়ে আনোয়ার বাড়ির কাছের বংশাই নদীর তীরের পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা করে।

তিনি অভিযোগ করেন, খারাপ কিছু করে বা করতে না পেরে তাকে মেরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিলেন। কিন্তু স্থানীয় এক নারী দেখে ফেলায় আনোয়ার তার নাতনীকে রেখে পালিয়ে যায়।  

সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি আনার পর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির অবস্থা খারাপ হওয়ায় এ নিয়ে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে উল্টো শিশুটির পরিবারকে হুমকি-ধামকি দিতে থাকেন। ভয়ে শিশুটির দাদা বুধবার (২৪জুন)দুপুরে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেন।

মির্জাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য বনিতা রাণী কর্মকার ও ইউপি সদস্য শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মধুপুর থানার সেকেন্ড অফিসার এস আই  জোবাইদুল হক জানান, তাকে গ্রেফতার করে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি