০৭:৪৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রৌহা গ্রামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক রিমনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার পারখী ইউনিয়নের রৌহা গ্রামে ।

এলাকাবাসী জানান, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী রোববার রাত সোয়া আটটার দিকে মায়ের কাছে বলে মোবাইলে টাকা উঠাতে দোকানে যাওয়ার  উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় রিমন তাকে জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ভোরে তাকে ছেড়ে দিলে সে বাড়িতে এসে মায়ের কাছে সব খুলে বলে। 

এ বিষয়ে কালিহাতী থানার মামলার তদন্তকারী এসআই ফজলুল হক জানান সোমবার মেয়েটির মা বাদী হয়ে রিমনকে আসামি করে মামলা দায়ের করলে রাতেই ধর্ষক রিমনকে গ্রেফতার করে মঙ্গলবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি