০৬:১০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রিপল সেঞ্চুরি পাড় করলো টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

নতুন করে আরো ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে এবার ট্রিপল সেঞ্চুরিও পাড় করলো টাঙ্গাইলের করোনা আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১৯ জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর ও মধুপুরে ৩জন করে, কালিহাতী ৪ জন, ঘাটাইল ও নাগরপুরে ১জন করে এবং মির্জাপুরে ১১ জন রয়েছেন। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। গত ৮ জুন পাঠানো নমুনা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলে এই ২৩ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া যায় বলেও তিনি জানান। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন, মৃত্যু ৬ জন ও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০৫জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে রয়েছেন ০২ জন, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৯ জন, টাঙ্গাইলের বাহিরে চিকিৎসাধীন ০৬ জন, বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ১৮৮ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি