১০:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

সখীপুরে আ.লীগের চার বিদ্রোহীকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ | | ৮৮
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার কাকড়াজান, কালিয়া ও বহেড়াতৈল ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে চারজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে ভোটে প্রার্থী হন।

দলীয় সিদ্ধান্ত অমান্য ও দলের শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের সদ্য আ.লীগে যোগদানকারী মো. দুলাল হোসেন, কালিয়া ইউনিয়নে দলটির উপজেলা কমিটির সদস্য মো. জামাল মিয়া, একই ইউনিয়নের উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাস সাইফ ও বহেড়াতৈল ইউনিয়নে দলটির উপজেলা কমিটির সদস্য গোলাম ফেরদৌসকে দল থেকে বহিস্কার করা হয় ।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার ওই চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি