১০:১৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ | | ১৮৮
, টাঙ্গাইল :

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

কর্মসূচিতে ছিল মোমবাতি প্রজ¦লন, কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র‌্যালি ও আলোচনা সভা।

জানা যায়, নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্ত¡রে মোমবাতি প্রজ¦লন করে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে কালো ব্যাচ ধারণ ও পতাকা উত্তোলনের পর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন স্মৃতিস্তম্ভের স্থপতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর সৈয়দ সাইফুল কবীরকে নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর স্মৃতিস্তম্ভ ভেদীতে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ও স্মৃতিস্তম্ভের স্থপতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর সৈয়দ সাইফুল কবীর।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি