১০:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। 

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের উদ্যোগে পালিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ মিনারে পূস্পস্তবক অর্পন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অপর্ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় অনুষ্ঠিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খামন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন- নাহার, ওসি মো. চান মিয়া, পল্লী বিদি্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, ইউসুফ মিয়া, প্রেসক্লাব সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, সাংবাদিক হাফিজুর রহমান, মো. ইউনুস প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি