০৬:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পোষ্ট মাস্টারকে গুলি-ছিনতাই

টাঙ্গাইলে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠন দু’টির দায়িত্বপ্রাপ্তরা।

জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজীদুল ইসলাম জিসানকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করে চিঠি দিয়েছে জেলা আহবায়ক কমিটি। জিসানের বাড়ির ঘাটাইল উপজেলার হামিদপুরে। 

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভিরুল ইসলাম হিমেল বলেন, জিসানের বহিষ্কার চেয়ে ৭ জুন আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে চিঠি দিয়ে সুপারিশ করেছি। কারণ সে ঘটনার সাথে জড়িত। ছাত্রলীগ ব্যক্তির অপরাধের দায় নিবে না।

এদিকে কালিহাতী উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নাম মনিরুল ইসলাম সজীব। তিনি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। 

কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা সজীবকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ জানিয়ে জেলা কমিটির কাছে চিঠি দেই। পরে জেলা কমিটি ০৬ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

উল্লেখ্য, গত ১৭ মে কালিহাতী উপজেলার বল্লা তাঁত বোর্ডের কাছে বল্লা সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয় পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঐদিনই কালিহাতী থানায় মামলা করেন পোস্ট অফিসের পরিদর্শক শেখ হোসেন জোবায়ের। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারি বলে উল্লেখ করা হয় বলে জানান আদালত পুলিশ।

গুলিবিদ্ধ আহত পোষ্ট মাস্টার মুজিবর রহমান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি