১১:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছে। 

শুক্রবার সকাল ১১ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। 

আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিসহ লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় ভাতিজা সোহাগের মাথায় আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি