০৯:০১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুপা আক্তার জনি খান (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়।

নিহত জনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তরটারুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খানের মেয়ে। 

নিহত রুপার চাচাতো ভাই সালাউদ্দিন খান সোহান জানান, রুপা তার স্বামী পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের সঙ্গে রাজারবাগে থাকতেন। কয়েকদিন আগে তার জ্বর হয়। পরে তাকে রাজারবাগ একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। 

এর পর ২৭ জুলাই তাকে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকরা তার অবস্থা ভাল নয় বলে জানান। এ কথা শোনার পর তারা রুপাকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান।

সেখানেই দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি