১০:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নিখোঁজের ১দিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাহিম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ডুবাইল মধ্যপাড়া এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

মাহিমের মামা মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবেশি আব্দুল আলিমের ছেলে বুশ মিয়ার (১০) সাথে মাহিম শুক্রবার বিকেলে খেলা করছিলো। এ সময় বুশ মাহিমকে তাদের বাসায় ডেকে নিয়ে যায় আর বুশের বাবা আলিম মাহিমকে মারধর করে। তবে বুশ বাঁধা দেওয়ায় তাকে চড় থাপ্পর মেরে দূরে সরিয়ে দেয়।

তিনি আরও বলেন, গতকাল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে আলিমের বাড়ির সামনে থেকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া বলেন, সকালে স্থানীয়রা শিশুর মরদেহ দেখে আমাকে জানায়। পরে পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন  বলেন, খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি