০৭:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লবের সার্বিক তত্বাবধায়নে টাঙ্গাইলের নাগরপুরের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন শনিবার (৯ মে) সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের ১৭৫ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিয়াজ। 

এ সময় ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছি আমরা। আমরা নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এর আগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবার আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লব ভাই। তিনি জেলা পরিষদের মাধ্যমে এ সকল কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন।

এ সময় খাদ্য সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়া, উপজেলা যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম, মো.দুলাল মিয়া, সহবতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক উজ্জ্বল সরকার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি