০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সৎ মাকে মেরে আহত করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বৃদ্ধা সৎ মাকে মারধোর ও জমি দখলের চেষ্টার অভিযোগে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল (৪৫) ও তার ভাই সুমন সিদ্দিকী (৩৫) কে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কদিম হামজানি গ্রামে।

বুধবার সকালে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সৎ মাকে মারধর করে বাড়িতে রোপনকৃত গাছপালা কেটে নষ্ট করে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকী। আহত সৎ মা কালিহাতী সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, এ ঘটনায় শফি কামাল সিদ্দিকী সোহেল, সুমন সিদ্দিকী, আয়েব আলী, নারগিস সিদ্দিকী, বিথী সিদ্দিকীকে আসামি করে থানায় মামলা  করেন তাদের সৎ মা সুলতানা বেগম। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকীকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি